October 29, 2026, 3:34 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম: টঙ্গী কলেজ গেট এলাকায় ভিক্টর ক্লাসিক বাসে নারীকে

সংবাদ: নিজস্ব প্রতিবেদক মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

শিরোনাম:
টঙ্গী কলেজ গেট এলাকায় ভিক্টর ক্লাসিক বাসে নারীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদ করায় BD Youth Revolution সদস্যকে নির্মমভাবে পিটিয়ে আহত

সংবাদ:
নিজস্ব প্রতিবেদক মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

আজ পহেলা জানুয়ারি টঙ্গী কলেজ গেট এলাকায় চলন্ত ভিক্টর ক্লাসিক বাসে এক নারী যাত্রীর সঙ্গে বাসের ড্রাইভার ও হেল্পারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
বাসে উপস্থিত BD Youth ৃRevolution–এর একজন সদস্য বিষয়টি সংগঠনকে অবহিত করলে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি থামান এবং ভুক্তভোগী নারীকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার কার্যক্রম চলাকালীন সময়ে BD Youth Revolution–এর একজন সদস্য বাসের ভেতরে আটকে পড়েন। এ সময় বাসের ড্রাইভার ও হেল্পার একত্রে তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় BD Youth Revolution তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান অবিচল থাকবে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/