October 29, 2026, 3:34 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

নও মুসলিম ওমর ফারুক ত্রিপুরা হ/ত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা

নও মুসলিম ওমর ফারুক ত্রিপুরা হ/ত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা হ/ত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে রোয়াংছড়ির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম তুলাছড়ি পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) ও মৃত ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।

রোয়াংছড়ি থানার ওসি মোঃ হুমায়ুন কবীরের নির্দেশনায় সিনিয়র এসআই শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে একটি টিম রাত আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালতের ইস্যুকৃত ওয়ারেন্ট অনুযায়ী তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণের পর চার বছর আগে নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা তুলাছড়ি পাড়ায় ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন। ধর্মীয় প্রচারণাকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৮ জুন পাহাড়ি এলাকায় তাকে হ/ত্যা করে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলায় আটক ব্যক্তিরা এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী জানান, “হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে আজ (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে তাদের বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/