October 29, 2026, 2:58 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

সংবাদ মোঃ ফরিদ হোসেন গাজীপুর প্রতিনিধি

শিরোনাম
গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
সংবাদ
মোঃ ফরিদ হোসেন গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড তাজা গুলিসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণরঙা ও একটি কালো রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় পিস্তল দুটির সঙ্গে ব্যবহৃত ম্যাগাজিনসহ মোট ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সন্ত্রাসী অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

তার বিরুদ্ধে গাছা থানাসহ গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাছা থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় জমা রাখা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গাজীপুর মহানগরে সন্ত্রাস, অস্ত্র ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে



https://www.facebook.com/share/1HLvQCbic1/