শিরোনাম ঃ গাজীপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিলেন এম. মনজুরুল করিম রনি
সংবাদ ঃ মোঃ ফরিদ হোসেন গাজীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর-২ আসনে বিএনপির দলীয়
প্রার্থী হিসেবে এম. মনজুরুল করিম রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুরুল করিম রনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি
এই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি গাজীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন