August 5, 2026, 5:48 pm
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা জব্দ: বিষাক্ত মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে চাই জিরো টলারেন্স পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম

শিরোনাম: তারেক রহমানের আগমন উপলক্ষ্যে পূর্বাচলে একদিন আগেই বিএনপি নেতাকর্মীদের ঢল

Reporter Name

মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
সংবাদ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচল এলাকায় একদিন আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পূর্বাচল এলাকায় সমবেত হতে থাকেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগত নেতাকর্মীরা শ্লোগান ও স্লোগানে এলাকা মুখর করে রাখেন। অনেকে রাত থেকেই পূর্বাচল এলাকায় অবস্থান নেন, যাতে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি তাদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এ আগমনকে ঘিরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, দলীয় নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পূর্বাচলে বিএনপি নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে দলের শক্ত অবস্থান ও সাংগঠনিক সক্ষমতারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/