October 29, 2026, 12:54 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষসহ ৪২জন গ্রেফতার

Reporter Name

গাজীপুরপ্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন

‎গাজীপুরের জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ২৩জন পুরুষ ও ১৯ নারী যৌনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
‎গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
‎
‎পুলিশ স্থানীয় সূত্র জানায়,
‎ সোমবার রাতে জিরানি বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হেটেলে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। এসময় ওই হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত সন্দেহে ২৩জন পুরুষ ও ১৯জন নারীকে গ্রেফতার করা হয়।
‎এর আগে ওই আবাসিক হোটেলে আরো তিনবার অভিযান চালায় পুলিশ।
‎
‎ স্থানীয়দের অভিযোগ এসব অনৈতিক কাজের পাশাপাশি মাদকের অভয়আশ্রম হিসেবে গড়ে উঠছে।
‎
‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা খালিদ হাসান জানায়, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪২জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/