October 28, 2026, 3:20 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ভালুকা পৌর বিএনপির শুভেচ্ছা র‍্যালী

Reporter Name

মোঃ বাহার মিয়া, ভালুকা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর আগমনকে স্বাগত জানিয়ে  বুধবার সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে শুভেচ্ছা র‍্যালী করেছে ভালুকা পৌর বিএনপি। শুভেচ্ছা র‍্যালীটি মেঘার মাঠ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভা ও শুভেচ্ছা র‍্যালীতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান, পৌর বিএনপি নেতা ফজলুল হক, পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম খান, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,  ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা চায়না, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/