October 28, 2026, 1:45 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ৩০০ নং বান্দরবান আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব, সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে আলীকদম উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

Reporter Name

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকা হতে, রাত, ০৯:০০ ঘটিকা পর্যন্ত। আলীকদম বাজারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদি দল “বিএনপি” আলীকদম উপজেলা শাখা কার্যালয়ে জনাব আনছার আহমেদ “সাবেক সহ-সভাপতি” আলীকদম উপজেলা বিএনপি’র ” সভাপতিত্বে- সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার জাহান এর সঞ্চালনায়, দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ও বান্দরবান ৩০০ নং আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরীকে বিজয়ী করার লক্ষ্যে আলীকদম উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম “সাবেক সহ সভাপতি বান্দরবান জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। এতে- বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রিটন “সাবেক দপ্তর সম্পাদক, আলীকদম উপজেলা বিএনপি ও, সাবেক ভাইস চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ।
এছাড়ও মংক্যানু মর্মা, সদস্য বান্দরবান জেলা বিএনপি।
সাবেক বিএনপি নেতা,
জনাব নুরুল ইসলাম মনু।
জনাব সুরত আলম “আহবায়ক , আলীকদম উপজেলা শ্রমিকদল” জনাব নুরুল আফসার উদ্দীন ছোটন “সদস্য সচিব, আলীকদম উপজেলা শ্রমিকদল” ও উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল সহ, বিএনপি’র উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা সউপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দের প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদির মৃত্যুতে উপস্থিত নেতাকর্মী সকলেই গভীর শোক প্রকাশ করেন,ও দোয়া প্রার্থনা করেন। সর্বশেষ সকল নেতৃবৃন্দের প্রতি,,দলকে সুসংগঠিত করার লক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান এবং সকল নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত বান্দরবান ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী, জনাব সাচিং প্রু জেরী কে বিজয়ী করার লক্ষ্যে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে, এক যুগে কাজ করার আহ্বান জানান।

এবং বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় এনে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি, উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/