মো. রাজু মিয়া || গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসের সূচনা হয় প্রত্যুষে উপজেলা পরিষদ থানা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের শহিদুল ইসলাম সহিদ এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বেলা ১২টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
বিকাল ৩টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিসার্স ক্লাব মাঠে চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য নিয়ে বিজয় মেলা বসবে। সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটেবে..