July 30, 2026, 10:54 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেলিমুজ্জামান সেলিম এমপি

Reporter Name

৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আমিন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম, এমপি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামের ৪ হাজার ৪০০টি কৃষক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হবে। তিনি কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার এবং বিতরণকৃত চারার পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২৫ কোটি চারা বিতরণ করা হবে। এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে বিতরণকৃত চারার যথাযথ পরিচর্যা করে সেগুলোকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/