১৮ কোটি মানুষের বিজয় চাই: কুড়িগ্রামে আমিরে জামায়াত
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
“আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে আমরা মেনে নেব না।” বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডা. শফিকুর রহমান বলেন, “আবু সাঈদ, মুগ্ধ এবং হাদির আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না” তিনি আরও স্মরণ করেন ২৪ জুলাইয়ের সেই কালজয়ী ঘটনার কথা, যেখানে ১৪০০ জন শহীদ হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে এক অকুতোভয় মেয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, “সেই মেয়েটি বলেছিল— পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা।”
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুস্তাকের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এক বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে যেখানে কোনো স্বৈরাচারী বা জমিদারতান্ত্রিক শাসনের ঠাঁই হবে না।
জনসভায় কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাঠজুড়ে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802