September 12, 2026, 12:52 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৬ জুলাই সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তায় বিশেষ নজর, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

Reporter Name

১৬ জুলাই সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তায় বিশেষ নজর, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মো: রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গত বছরের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনার বর্ষপূর্তিকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন র‌্যাব ও পুলিশের সদস্যরা। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন এবং সাদা পোশাকে নজরদারিও বাড়ানো হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।” তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। সেই ঘটনার বর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সুপার আরও বলেন, “গোপালগঞ্জকে অন্য জেলা থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এদিকে, মিছিল করার সময় কাশিয়ানী উপজেলা থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/