July 28, 2026, 4:49 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

০৬ নং দুর্গাহাটা ইউনিয়নের লালখাপাড়া গ্রামে ০৪ নং ওয়ার্ডে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ চলমান। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ২ কোটি টাকা।

Reporter Name

-০৬ নং দুর্গাহাটা ইউনিয়নের লালখাপাড়া গ্রামে ০৪ নং ওয়ার্ডে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ চলমান। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ২ কোটি টাকা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার এজিংয়ের পাশে যেখানে প্রায় ৩ ফুট পরিমাণ মাটি থাকার কথা, সেখানে বাস্তবে ১ ফুট পরিমাণ মাটিও দেখা যাচ্ছে না। এছাড়া পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্টটিও সরকারি নকশা ও নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নির্মাণ করা হয়েছে কি না, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা জানতে চাইছেন, প্রকল্পের কাজ যথাযথ নকশা, প্রাক্কলন ও সরকারি মানদণ্ড অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে কি না।

টিম: দৈনিক দুর্গাহাটা লাইভ বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার)-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, প্রকল্পটির কাজ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা হোক।
✍️✍️✍️
Adharer Rajpotro



https://www.facebook.com/share/1HLvQCbic1/