August 6, 2026, 2:48 pm
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা জব্দ: বিষাক্ত মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে চাই জিরো টলারেন্স পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্শক।

Reporter Name

মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘদিন পরে ব্যাতিক্রমি ওই খেলা দেখতে এসে সব শ্রেণি পেশার দর্শকরা যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,শনিবার (২০ ডিসেম্বর) রাতে হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বিপেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত গরুর হাট ময়দানে অনুষ্ঠিত ওই মিনি ক্রিকেট খেলায় প্রধান অতিথি ছিলেন হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক,হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ মানসুরুল হক রবিন। খেলাটি
উদ্বোধন করেন হোসেনপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ রবি হোসেন, বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মোস্তাক আহমেদ ডালিম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জাসাসের সম্মানিত সদস্য মোঃ মাজহারুল ইসলাম। খেলা পরিচালনায় ছিলেন মাজহারুল,জুয়েল রানা,ফকর উদ্দিন, বাদশা ,বাবুল বিল্লাল, ইব্রাহিম,, শাহীন,রাজন, রবিন,কদ্দুস প্রমুখ। জমজমাট ওই খেলায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ শুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিত্ব মোঃ মানসুরুল হক রবিন জানান, তরুণরা হচ্ছে আগামীর ভবিষ্যত। তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাসহ সৃজনশীলতা বিকাশে আমাদেরকেই সুযোগ করে দিতে হবে। এজন্য খেলাধুলাসহ বিভিন্ন নৈতিক মূল্যবোধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে বেশি বেশি উৎসাহিত করতে হবে। তবেই ওইসব মেধাবী তরুণরা বিভিন্ন ধরনের ক্ষতিকর নেশা থেকে দুরে থাকবে। পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনেও তারা সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/