October 29, 2026, 5:17 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

হোসেনপুরে ফসলি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ মানসুরুল হক রবিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হোসেনপুরে ফসলি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।
—————————————————————————

মোঃ মানসুরুল হক রবিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানাযায় বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুমদী ইউনিয়নের পাইকুডা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহসী মাসনাদ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে যারা বিল বা কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/