September 12, 2026, 3:58 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

হোসেনপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল।

Reporter Name

মেঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মফিজুল হক ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুজাহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রাশেদ ফকির প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সাফল্যের জন্য দোয়া মাহফিল করা স্কুল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বক্তাদের সবাই ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, ফরিদ উদ্দিন, রত্না রানী সাহাসহ সম্মানীত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ওই স্কুলের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
বার্তা প্রেরকঃ
মোঃ মানসুরুল হক রবিন
হোসেনপুর,(কিশোরগঞ্জ) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭১১০০৯৮৮০
১২.১২.২০২৫
ছবি সংযুক্তঃ



https://www.facebook.com/share/1HLvQCbic1/