October 28, 2026, 11:05 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

হোসেনপুরে ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reporter Name

মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সর্বস্তরের জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলটি নতুন বাজার ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তার কালিমা শাহাদাৎ চত্বর এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন – মাওলানা কারিমুল্লাহ , মাওলানা নৌসাদ আহমদ, মোঃ সাকিবুর রহমান তানভীর, মাওলানা রিয়াজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য,শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে,পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/