শনিবার, দুপুর -২ ঘটিকা
জিয়াউল হক আনছারী
বান্দরবান প্রতিনিধি-
জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘোষিত, সারা বাংলাদেশের নেয়, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ১৩ ডিসেম্বর ২০২৫ঃখ্রিষ্টাব্দ, রোজ শনিবার, বিকাল ৪ ঘটিকা হইতে,বিকেল পাঁচ পর্যন্ত। আলীকদম বাজার এলাকায়, আলীকদম উপজেলা বিএনপি’র, আয়োজনে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গতকাল দুপুরে এবং গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে-
হাদির উপরে হামলা কেন, প্রশাসন জবাব চাই।
এরশাদ উল্লাহ উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। এই মুহুর্তে দরকার, খালেদা জিয়ার সরকার।ইত্যাদি শ্লোগানে প্রতিবাদী মিছিল আলীকদম বাজার প্রদক্ষিণ করে, বাজারে জনকল্যাণ ফার্মেসির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশ,উপজেলা বিএনপির সাবেক “সহ-সভাপতি “জনাব আনছার আহমেদের সভাপতিত্বে, ও উপজেলা কৃষকদলের সাবেক “সহ সভাপতি” জনাব কামাল উদ্দিনের সঞ্চালনায়,
উক্ত প্রতিবাদ মিছিল পথসভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -জনাব মোঃ আবুল কালাম “সাবেক সহ সভাপতি” বান্দরবান জেলা বিএনপি এবং সাবেক উপজেলা “চেয়ারম্যান’ আলীকদম উপজেলা পরিষদ”
এতে-বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মংক্যনু মার্মা চৌধুরী “সদস্য, বান্দরবান জেলা বিএনপি, এছাড়াও উপজেলা বিএনপির সাবেক” যুগ্ন আহবায়ক” জনাব, সালাউদ্দিন। উপজেলা সেচ্ছাসেবক দলের, “আহ্বায়ক” জনাব মোঃ আবুল বশর।উপজেলা সেচ্ছাসেবক দলের “সদস্য সচিব” জনাব সন্তোষ কান্তি দাস,এবং,একদম সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার।
উপজেলা কৃষকদলের, “আহ্বায়ক”জনাব মোঃ শাহাবউদ্দিন, উপজেলা কৃষক দলের “সদস্য সচিব”জনাব মোঃ আব্দু শুক্কুর। উপজেলা শ্রমিক দলের, “আহ্বায়ক” মোহাম্মদ সুরাত আলম। উপজেলা শ্রমিক দলের “সদস্য সচিব”মোঃ নুরুল আফসার ছোটন। বান্দরবান জেলা যুবদলের,সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, জনাব মোঃ মোস্তফা কামাল সহ, ছাত্রনেতা- জনাব, আনোয়ারুল ইসলাম মামুন। ত্রিপুরা নেতা, আগস্টিন ত্রিপুরা এবং হ্যাড ম্যান কারবারি সহ, উপজেলা মহিলা নেত্রী জনাবা, রেহেনা আক্তার এবং ০১নংসদর ইউনিয়নের সংরক্ষিত ৪-৫-৬আসনের মহিলা মেম্বার। এছাড়াও আলীকদম উপজেলা বিএনপি’ সহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল “শ্রমিকদল, যুবদল,ওলামা দল, ছাত্রদল সহ, সকল স্তরের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সাবেক,, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম, বলেন,- তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রার্থী জনাব শরিফ ওসমান হাদি এবং এরশাদ উল্লাদ্বয়কে নির্বাচনী প্রচারনাকালে হত্যার উদ্দেশ্য গুলি বর্ষন করায় তীব্র নিন্দা জানানো হয়, এই বর্বর হামলা পতিত স্বেরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্বাচন বানচালের জন্য ঘটানো হয়েছে। ভারতের ‘র’ বিভিন্ন এজেন্ট নিয়োগ করেছে প্রার্থীদের উপর আরো হামলার আসংখ্যা রয়েছে। বিএনপি সহ সকল প্রার্থীদের নিরাপত্তা বিধান করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সেইসাথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গুলিবিদ্ধ শরিফ উসমান হাদির সুস্থতার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।