মোঃ সুমন মিয়া বরিশাল জেলা প্রতিনিধি, আজ ১৩ই জানুয়ারি বিকেল ওসমান হাদীর উপর গুলি বর্ষণের প্রতিবাদে আগৈল ঝারা উপজেলা বি,এন,পি এর এক অংশ জনাব মোঃ কুদ্দুস আকন এবং জনাব ইঞ্জিনিয়ার মোঃ সোবাহান এর সমর্থনকারীদের নেতাকর্মীদের মধ্যে থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ।অংশ নেন জনাব আবুল হোসেন লালটু আহ্বায়ক আগৈলঝাড়া বি,এন পি ,জনাব মাহবুব আলম যুগ্ন আহবায়ক উপজেলা বি,এন,পি আগৈলঝাড়া ।জনাব মোঃ ফিরোজ মোল্লা সিনিয়র বিএনপি নেতা জনাব মনির হোসেন সভাপতি উপজেলা যুবদল জনাব মোঃ রিপন সিনিয়র নেতা বি,এন,পি আগৈলঝাড়া উপজেলা ।এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের একটি বাক্য ছিল হাদীর উপর গুলি কেন প্রশাসন জবাব চাই ।এ প্রতিবাদ মিছিল টি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আগৈলঝাড়া প্রধান সড়ক ও বাজার গল্লি
হয়ে লোকাল বাস স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে হাদীর
সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া শেষে সমাপনী ঘোষণা দেওয়া হয়