October 29, 2026, 4:42 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

হরিরামপুরে দূর্গম চরাঞ্চলের শীতার্থদের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ।

মানিকগঞ্জ প্রতিনিধি।

হরিরামপুরে দূর্গম চরাঞ্চলের শীতার্থদের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ।

, মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জের হরিরামপুরে দূর্গম চরাঞ্চলের দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

১০ শে জানুয়ারি (শনিবার) উপজোলার দূর্গম চরাঞ্চলের ক আজিমনগর ইউনিয়নের (নছরতপুর) ইব্রাহিমপুর গ্রামের নছরতপুর হাজী মোঃ শেরজন খান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বেলা ১২ টায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, দূর্গম চরাঞ্চলের আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

 

এ সময় ধূলশুড়া খান বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আকিবুল খান,ধূলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জায়েদ খান,হরিরামপুর থানার এসআই ফারুক সহ ডেবোনেয়ার গ্রুপের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,আজিমনগর ইউনিয়নের সমাজ সেবক মাসুম খান,নিজাম খান,ইনিয়াত খান,ইলিয়াস খান,শাহীন মৃধা সুরুজ হোসেন, প্রমূখ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আকিবুল খান জানান,শীতবস্ত্র বিতরন কর্মসূচি ধারাবাহিক ভাবে চলমান থাকবে।সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ।

 

ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আইয়ুব খান জানান, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ তার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
আমরা আশা করি আগামীতে আরো ব্যাপক পরিসরে শীতার্থদের পাশে দাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/