October 28, 2026, 10:59 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

সুন্দরগঞ্জে বিআরডিবি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন।

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দক্ষতা উন্নয়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।সভাপতিত্ব করেন ইফতেখার হোসেন পপেল, সভাপতি, ইউসিসিএ লিঃ বিআরডিবি, সুন্দরগঞ্জ উপজেলা,এবং সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রধান কর্মকর্তা মোঃ রেজাউল করিম মিয়া।
এছাড়াও বিআরডিবির পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে দক্ষতা উন্নয়ন । এই কর্মসূচীর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর একটি অংশ কর্মসংস্থানের সুযোগ পাবে । এবং তারা আরও স্বনির্ভর হয়ে উঠবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/