August 2, 2026, 4:05 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

সুন্দরগঞ্জে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই এর ঘটনায় মুল আসামি কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

সুন্দরগঞ্জে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই এর ঘটনায় মুল আসামি কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের পাইকারি মনিহারী ব্যবসায়ী মশিউর রহমানের(৪০) ওপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সীচা বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর আয়োজনে ওই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীরা সহ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন সীচা বাজারের ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম (তরু), মোজাফর রহমান,আকু মিয়া, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম (বাবু),কাপড় ব্যবসায়ী শাহিন ইসলাম জুয়েল মিয়া সহ অন্যরা।

বক্তরা বলেন, মামলা দায়েরের পর এ ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও, এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে । তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সীচা বাজারসহ সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানানো হয়।

এর আগে গত শনিবার ভোর রাত্রী আনুমানিক ১ টার দিকে ব্যবসায়ী মশিউর রহমান তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে এক দল দুষ্কৃতকারী পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে ব্যবসায়ের ৪ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা চিকিৎসার জন্য আহত মশিউর রহমান কে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পরে ভুক্তভোগী মশিউর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার(৩৭) বাদী হয়ে ৩ থেকে ৪ জন কে অজ্ঞাত করে সুন্দরগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে দস্যুতা ঘটনার সাথে জড়িতথ আসিফ, আল আমিন ও নাজমুল ইসলাম নামে ৩ যুবক কে গ্রেফতার করে। তাদের আরেক সঙ্গী রাজু মিয়া বর্তমানে পলাতক রয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/