July 28, 2026, 3:41 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

সরকারি মুকসুদপুর কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো: রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

সরকারি মুকসুদপুর কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো: রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলার সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।
ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, শিক্ষাজীবনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহশিক্ষা কার্যক্রম। এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তিনি বলেন, নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনে সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান। এছাড়া একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক ডক্টর কবির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাজু, ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
এসময় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/