শিরোনাম ঃনিজস্ব প্রতিবেদক:মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
মাদকবিরোধী অভিযানে আরেকটি ভয়ংকর চিত্র সামনে এলো। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী মনজুরা বেগমের বাসা থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা
হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং সমাজে গেঁড়ে বসা একটি সংগঠিত মাদক সিন্ডিকেটের জ্বলন্ত প্রমাণ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মাদক কারবারে জড়িত থাকার তথ্য মিলেছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাদক ব্যবসায়ীরা টাকার লোভে যুবসমাজকে নেশার আগুনে ঠেলে দিচ্ছে। এর ফলে
একদিকে ভেঙে পড়ছে মা–বাবার স্বপ্ন, অন্যদিকে ধ্বংসের পথে হাঁটছে আগামী প্রজন্ম। সামাজিক অবক্ষয়ের এই ধারাকে থামাতে এখন আর নীরব থাকার সুযোগ নেই।
স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা দাবি জানান—
মাদক অপরাধে শূন্য সহনশীলতা নিশ্চিত করতে হবে,
দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে,
মাদক সিন্ডিকেট ভেঙে চূর্ণ করতে হবে।
গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকার প্রশংসা করে তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ও দায়িত্বশীল প্রতিবেদন অপরাধীদের মুখোশ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সবার প্রতি আহ্বান—মাদককে না বলুন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ান।