October 28, 2026, 11:06 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১২৫ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

Reporter Name

শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে
১২৫ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

ইসরাইল হাসান আপন
মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ তম বার্ষিক ক্রীড়া, নবীনবরণ, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনদিনব্যাপী এ অনুষ্ঠানমালা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুৎ কুমার দাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ত্রিশটি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। দ্বিতীয় দিনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক গান, নৃত্য, কবিতা আবৃত্তি, কৌতুক, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। রাতে ‘প্রহর’ শিল্পীগোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/