October 28, 2026, 10:22 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম: 🎖️ মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name

সংবাদ:মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। জাতির এই গৌরবোজ্জ্বল দিনে মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ একত্রে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে বীর শহীদদের আদর্শ ধারণ করেই আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/