September 13, 2026, 5:11 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিরোনাম: শিরোনামঃটঙ্গীতে মেয়ের হাতে বাবাকে হত্যার অভিযোগ, মা ও মেয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে

Reporter Name

সংবাদ:মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
গাজীপুরের টঙ্গী এলাকায় মেয়ের হাতে বাবাকে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে টঙ্গী এরশাদনগর এলাকায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। তবে কীভাবে মৃত্যু হয়েছে—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটনে নিহতের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হয়নি।

এলাকাবাসীরা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই এই মর্মান্তিক ঘটনায় হতবাক হয়ে পড়েছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/