October 29, 2026, 2:23 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম: রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর বাবা আটক

MD Forid Hossen Multimedia Correspondent

শিরোনাম: রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর বাবা আটক
সংবাদ:
MD Forid Hossen  Multimedia Correspondent
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর বাবা মো. খোরশেদ আলম (৩৫) কে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাকে আটক করা হয়।
এর আগে, গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের পাশ

থেকে দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক খোরশেদ আলম একজন অটোরিকশাচালক

। তিনি মাঝে মাঝে বাঁশখালীর একটি ভাঙারির দোকানেও কাজ করতেন। তার বাড়ি খাগড়াছড়ি

জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। পরিবারসহ তিনি বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
খোরশেদ আলম পুলিশকে জানান, পারিবারিক বিরোধের কারণে ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী

দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এ সময় সংসারের কিছু জিনিসপত্র ও নগদ টাকাও নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষা করাতেন, যা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, “শিশুগুলোর বাবাকে আমরা শনাক্ত করে পুলিশি হেফাজতে রেখেছি।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, পুলিশের মাধ্যমে

শিশুগুলোর বাবার সঙ্গে কথা বলা হয়েছে। তার অভিভাবককে ডাকা হয়েছে। শিশুদের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত



https://www.facebook.com/share/1HLvQCbic1/