October 29, 2026, 4:57 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম: বাসন থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও মাদক মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

সংবাদ:মোঃ ফরিদ হোসেন গাজীপুর জেলা পতিনিধি

শিরোনাম:
বাসন থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও মাদক মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

সংবাদ:মোঃ ফরিদ হোসেন গাজীপুর জেলা পতিনিধি

গাজীপুরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলা, মাদক মামলা ও ডাকাতির প্রস্তুতির মামলায় মোট তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন। তিনি হলেন মোঃ মাহবুব হোসেন (২৭), পিতা—মোঃ সাদা মিয়া, মাতা—মোসাঃ মাহফুজা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া গ্রামে। তিনি ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা শাখা তাতী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
এছাড়া মাদক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে সাব্বির হোসেন (২৩), পিতা—ফয়জুদ্দিন, মাতা—মোসাঃ সুফিয়া আক্তার। তাঁর বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কাথোরা গ্রামে।
অপরদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ মমিন হোসেন (২৮), পিতা—মোঃ কালু মিয়া, মাতা—মৃত মনোয়ারা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার বাসন থানার টেকনাগপাড়া গ্রাম।
বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/