শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রবিন সর্দারের নেতৃত্বে গাজীপুরে দীর্ঘ সময়ের মিছিল ও সমাবেশ
সংবাদ:মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সর্দারের নেতৃত্বে গাজীপুরে একটি দীর্ঘ সময়ব্যাপী মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দাবি, গাজীপুরে এ ধরনের ডর–ভয়হীন ও প্রকাশ্য মিছিল এই প্রথম দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রবিন সর্দার বক্তব্য দেন। এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন বলে জানা গেছে।
মিছিল ও সমাবেশ ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।