August 4, 2026, 11:28 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

শিরোনাম ঃ গাজীপুরে ইটভাটায় জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

Reporter Name

সংবাদঃ মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার গোসিংগা ইউনিয়নে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম ফরিদ সরকার (৪১)। তিনি গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিন সরকারের ছেলে।পরিবার জানায়, ফরিদ স্থানীয় জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি ফরিদকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, “ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা চলমান।”

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

শ্রীপুর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল প্রধান জানান, রাত সাড়ে ১০টার দিকে ফরিদ স্থানীয় মহাখালী বাজারে ক্যারাম খেলায় ব্যস্ত ছিলেন। এ সময় রাসেলের ব্যবহৃত একটি মোবাইল ফোন থেকে কল করে ফরিদকে ইটখোলায় আসতে বলা হয়। ভোরের দিকে এলাকাবাসী ফোন করে জানায়, ইটখোলায় ফরিদকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে যান। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/