August 3, 2026, 9:06 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

শিরোনাম ঃটঙ্গী স্টেশন রোডে মোবাইল ছিনতাইকারী হাতেনাতে আটক, জনতার হাতে খুঁটিতে বাঁধা

মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

শিরোনাম ঃটঙ্গী স্টেশন রোডে মোবাইল ছিনতাইকারী হাতেনাতে আটক, জনতার হাতে খুঁটিতে বাঁধা

সংবাদ: মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

টঙ্গী স্টেশন রোডে এক পথচারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছে এক ছিনতাইকারী। পরে উত্তেজিত সাধারণ জনতা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
ঘটনাটি ঘটে শুক্রবার(২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীর হাত থেকে হঠাৎ করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে।
পরবর্তীতে চোরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, টঙ্গী স্টেশন রোড এলাকায় সম্প্রতি ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/