August 3, 2026, 9:54 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

শিরোনামঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত..

মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

সংবাদঃ মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮/১২/২৫ ইং) গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, প্রশাসনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মতবিনিময় সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/