September 13, 2026, 6:31 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিরোনামঃটঙ্গী রেলওয়ে স্টেশনে ছিনতাই ও মাদক সেবন: আতঙ্কে যাত্রী ও স্থানীয়রা

Reporter Name

সাংবাদ : মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় ছিনতাই ও মাদক সেবনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী রেলওয়ে স্টেশনের আশেপাশে প্রতিনিয়ত মাদক সেবনকারী ও ছিনতাইকারীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি সেখানে ঘটে যাওয়া এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাদক সেবীর টুলপা ব্যাগে গাঁজার কল্কি বহন করা হচ্ছিল। মূল্যবান জিনিসপত্র আছে এমন ধারণা থেকে এক ছিনতাইকারী ওই ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় আশপাশে থাকা চার-পাঁচজন মাদক সেবী ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করলে এলাকাজুড়ে হঠাৎ ভিড় ও মারামারির সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত কৌশলে ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়দের ভাষ্য, টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা বর্তমানে মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। একা কোনো ছিনতাইকারী পড়লে তাকে ঘিরে গোষ্ঠীগত মারামারি হওয়া এখানে নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। এতে সাধারণব মানুষ ও যাত্রীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল, মাদকবিরোধী অভিযান এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/