আজ বুধবার (০৫ নভেম্বর) বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কান্ডারি। মরহুম জননেতা তরিকুল ইসলাম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তার সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও যশোর ৮৫-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়ন আহমেদ ও সদস্য সচিব সবুজ হোসেন খান, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে বলেন,জননেতা তরিকুল ইসলাম ছিলেন বিএনপির আদর্শিক ভিত্তির অন্যতম স্তম্ভ। তাঁর মতো ত্যাগি নেতার অভাব আজও আমরা গভীরভাবে অনুভব করি। তাঁর দেখানো পথই আমাদের আগামী দিনের প্রেরণা।
আসন্ন জাতীয় নির্বাচনে আমরা তাঁর অসমাপ্ত স্বপ্ন—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা—বাস্তবায়নে করার লক্ষ্যে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তবেই মরহুম তরিকুল ইসলামের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব।
শেষে মরহুম তরিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।