August 2, 2026, 5:34 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে- গোপালগঞ্জ জেলা প্রশাসক

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে- গোপালগঞ্জ জেলা প্রশাসক

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট– ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান বলেন, গোপালগঞ্জে শতভাগ নিরেপক্ষ নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসন প্রশাসনীয় ব্যবস্থা গ্রহন করেছে। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকার ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যদি কেউ কোন প্রকার নির্বাচনকে বানচাল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২ জানুয়ারী সোমবার মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল, (নাম অন উল্লেখিত)গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন। মুকসুদপুর উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজ, মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম ইসলামী দাখিল মাদ্রাসা ও মুকসুদপুর পৌরসভার গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/