October 28, 2026, 1:37 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

লামার ফাঁসিয়াখালীতে নির্মাণাধীন কালভার্ট ভেঙে পড়ায় জননিরাপত্তা হুমকিতে, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

লামার ফাঁসিয়াখালীতে নির্মাণাধীন কালভার্ট ভেঙে পড়ায় জননিরাপত্তা হুমকিতে, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবানের লামার ফাঁসিয়াখালীতে নির্মাণাধীন কালভার্ট ভেঙে পড়ায় জননিরাপত্তা হুমকির মুখে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও তদারকির অভাবে ইয়াংছা বধূরঝিরি গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি ভেঙে পড়েছে, যার ফলে প্রতিদিনের হাজারো শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে; বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের এই সড়ক দিয়ে নিয়মিত যানবাহন চলাচল করলেও কালভার্টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাজুড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে, স্থানীয় ইউপি প্রতিনিধি ও ওয়ার্ড সদস্যকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে, ফলে এলাকাবাসী দ্রুত তদন্ত,

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জরুরি ভিত্তিতে কালভার্টটি পুনর্নির্মাণ বা মেরামতের দাবি জানিয়েছেন, অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/