August 3, 2026, 8:24 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

মো: রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

মো: রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্তা—আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর বিকেলে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের বিজয় কক্ষে জাতীয় সমাজসেবার ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আসিক কবির।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর আমিন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা সুবিধাভোগী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভাতা সুবিধাভোগী অনিল বালা বলেন, সমাজসেবা অধিদপ্তরের ভাতা নিয়মিত পাওয়ায় তাঁর পরিবারে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে সমাজসেবার ক্ষুদ্রঋণ গ্রাহক তন্ময় মণ্ডল জানান, সমাজসেবার সমিতির মাধ্যমে ঋণ সুবিধা পাওয়ায় সদস্যদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।
সভায় সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ জানান, মুকসুদপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় বর্তমানে মোট ৩৬ হাজার ৪২০ জন বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও অন্যান্য শ্রেণির ভাতা সুবিধাভোগী রয়েছেন। তারা নিয়মিত তিন মাস অন্তর নিজ নিজ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার অর্থ গ্রহণ করছেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/