October 28, 2026, 11:45 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

রুমা উপজেলায় সম্প্রীতি বার্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

Reporter Name

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট আজ ২২ ডিসেম্বর বান্দরবান জেলার রুমা উপজেলার আর্মি চেকপোস্ট ও তার আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি থোয়াই মারমা এবং সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা মুসল্লি ও স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যুক্ত করা হয়েছে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, পার্বত্য চট্টগ্রামের বাসীন্দারা বাংলাদেশের নাগরিক হয়েও ১৯৭২ সালের সংবিধানে পরিচালিত না হয়ে ১৯০০ সনের ব্রিটিশ রেগুলেশন আইন দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই অঞ্চলের বাসিন্দাদের ব্রিটিশের নাগরিক হিসেবে আখ্যায়িত করেন। দেশে দ্বৈত আইন বাতিল না হলে স্থায়ী শান্তি ফিরবে না।পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি-এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/