রামুর গর্জনিয়ার পাহাড়ে নারী ডাকাত আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার।
জিয়াউল হক আনছারী
বান্দরবান জেলা প্রতিনিধী
বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার পার্শ্ববর্তী ককসবাজ জেলার রামুর গর্জনিয়া এলাকার পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযানে এক নারী ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নারী ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
এর আগে, ঘটনার দুই দিন আগে পার্শ্ববর্তী ঈদগড়ের একটি পাহাড়ি আস্তানায় পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে রামু থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃত নারী ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।