October 29, 2026, 2:24 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

রামুতে ট্রাক্টর দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নুরুল আবছার |বান্দরবান জেলা প্রতিনিধি

রামুতে ট্রাক্টর দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নুরুল আবছার |বান্দরবান জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীর কাটা চেয়ারম্যান পাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ট্রাক্টর দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন মোহাম্মদ আসিফ। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত মোহাম্মদ আসিফ ওই এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ একজন ভদ্র, নম্র ও পরিশ্রমী যুবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়রা গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি এলাকাবাসী নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/