October 28, 2026, 3:10 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

Reporter Name

*রাজশাহী প্রতিনিধি:*আজ শনিবার বিকেল চারটার দিকে রাজশাহী শহরের বিহাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। বালুবাহী একটি ট্রাক (ট্রাম গাড়ি) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে বিহাস মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের পর ট্রাকে আগুন ধরে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 



https://www.facebook.com/share/1HLvQCbic1/