October 29, 2026, 4:22 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামে বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে অনশনে বসেছেন এক তরুণী।

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

পীরগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর তিন দিন থেকে অনশন।

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামে বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে অনশনে বসেছেন এক তরুণী।
অনশনকারী তরুণীর নাম মৌসুমি আক্তার সম্পা। তিনি শানেরহাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের চান মিয়ার মেয়ে এবং শানেরহাট কেজি ইসলাম অ্যান্ড কলেজের এইচ এস সি প্রথম বর্ষের শিক্ষার্থী ।
স্থানীয় সূত্র ও অনশনকারী তরুণীর ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে রুমান মিয়ার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। রুমান মিয়া ছোট পাহাড়পুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অভিযোগে জানা যায় , প্রথমে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সম্পর্কের শুরু হয়। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
মৌসুমি আক্তার সম্পা অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিভিন্ন স্থানে দেখা-সাক্ষাতের মাধ্যমে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সর্বশেষ গত ৩ তারিখ শনিবার আনন্দনগর এলাকায় তাদের শারীরিক সম্পর্ক হয় বলে তিনি দাবি করেন। এরপর বিয়ের কথা বললে ওই যুবক তাকে রেখে পালিয়ে যায়। পরে মেয়ে কোন উপায় না পেয়ে ন্যায়বিচার ও বিয়ের দাবিতে তিনি ছোট পাহাড়পুর গ্রামে ছেলের বাড়ীতে অনশনে বসেন। টানা তিন দিন অনশন করায় তার কাছে থেকে তার ব্যবহারিত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাকে মারধোর করে এবং ওই মোবাইল ফোনে তাদের প্রেম সম্পর্কের ডকুমেন্ট ছিল বলেও অভিযোগ করেন ওই তরুণী
এ বিষয়ে অভিযুক্ত রুমান মিয়ার বক্তব্য জানা যায়নি। তার পরিবারের পক্ষ থেকেও মা ও চাচি বলেন আমার ছেলে চাকরি করে বাড়ীতে আসেনি আর মেয়ের কাছে কোন ডকুমেন্টস নাই।
স্থানীয়দের কেউ কেউ বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/