October 28, 2026, 10:58 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেএম আলীর তথ্য চিত্রে বিস্তারিত...

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়। ২৭ অক্টোবর (সোমবার) বিকাল সাড়ে তিনটায় জেলার শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে এ প্রতিযোগিতার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে অংশগ্রহণ করে যশোর সদর উপজেলার “পলাশ ফুটবল একাডেমি” বনাম যশোর শার্শা উপজেলার “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল”। ম্যাচটিতে জাতীয় দলের চারজন ও যশোর জেলা দলের একজন খেলোয়ার অংশগ্রহণ করেন। পলাশ একাডেমির হয়ে পুলিশ এফসির রাহুল, ব্রাদার্স ইউনিয়নের নয়ন ও জাহিদ এবং আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোলের হয়ে বাংলাদেশ নৌ বাহিনীর রবিউল ও যশোর জেলা দলের রনি অংশগ্রহণ করেন। ম্যাচে “আলহাজ্ব নূর ইসলাম ফুটবল একাডেমি বেনাপোল ” ১-০ ব্যবধানে জয়লাভ করে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নিয়াজ মাখদুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন। উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী স্বাগত বক্তব্য প্রদান করার পর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং ম্যাচ শেষে খেলোয়ার এবং দর্শকবৃন্দদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান ও খেলোয়ারদের পুরস্কার প্রদান করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/