September 13, 2026, 3:16 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি ঐতিহাসিক স্মারক। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর বিশ্বব্যাপী ১ মে মহান মে দিবস পালন করা হয়। বর্তমানে দিনটি শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতীক হিসেবে বিবেচিত।



https://www.facebook.com/share/1HLvQCbic1/