August 3, 2026, 9:07 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

মো জাকির হোসেন। বিশেষ প্রতিনিধি, নোয়াখালী।

মো জাকির হোসেন। বিশেষ প্রতিনিধি, নোয়াখালী।

মো জাকির হোসেন।
বিশেষ প্রতিনিধি, নোয়াখালী।

নোয়াখালীতে সুপারমার্কেট থেকে ১২০ভরি স্বর্ণ চুরি।

 

নোয়াখালীর মাইজদী শহরের সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চোরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার পহেলা জানুয়ারি রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান নিলয় জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। এ ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকান মালিকের ছেলে মেরাজ হোসেন নিলয় বলেন দোকানটি আমি পরিচালনা করি। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাত দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটে পর্যালোচনা করে দেখা যায় রাত দশটার দিকে তিন থেকে চার জন অজ্ঞাতনামা চোর দোকানে শাটারের তালা ভেঙে এবং গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে দোকানের মালিক এখনো জানাতে পারেনি কত ভরি স্বর্ণ চুরি হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/