October 28, 2026, 8:52 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মুকসুদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহ সদস্য আমীরুজ্জামান ফারুক এর স্মরণে শোক সভা

Reporter Name

মুকসুদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহ সদস্য আমীরুজ্জামান ফারুক এর স্মরণে শোক সভা

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

মুকসুদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আমীরুজ্জামান ফারুকের মৃত্যুতে শনিবার (১৮ জুলাই) বিকাল ৩টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় মরহুম আমিরুজ্জামান ফারুকের জীবনের উপর স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া,সামচুল আরেফিন মুক্তা ও হুসাইন কবির, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস,প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ত্রুীড়া সম্পাদক মো: বাবুল হোসেন শেখ, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া ও সদস্য কামরুল মিয়া প্রমূখ। এছাড়াও মরহুম আমিরুজ্জামান ফারুকের পুত্র অপু মাহমুদ পিতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখে। উল্লেখ্য
আমিরুজ্জামান ফারুক ১৭ জুলাই বিকাল-৩ টা ২০ মিনিটে নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন। তাহার মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাব একজন স্বনামধন্য সংবাদদাতা হারান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/