মো: রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুইজন নেতা দলীয় রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা হলেন পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. জাকির হোসেন মিয়া এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম সরকার।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, শারীরিক অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ায় নিয়মিত দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। ফলে বাস্তবতার নিরিখেই দলীয় সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, এই অব্যাহতি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট নয়। শারীরিক সীমাবদ্ধতাই তাদের এ সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে বলে তারা স্পষ্টভাবে উল্লেখ করেন।