July 29, 2026, 9:26 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

মুকসুদপুর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

Reporter Name

মুকসুদপুর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মোঃ রাজু মিয়া- (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস,এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আন্দুল্লাহ আল- মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিয়া আরিফুল আজম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সাহিদুল ইসলাম মুন্সী
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন ভূইয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপজেলা বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীগণ এবং পল্লী উন্নয়নের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের সকল সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকগণ।
মুকসুদপুর উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনে
সফল ঋণ কার্যক্রম মোঃ সাহিদুল ইসলাম মুন্সী,
শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা ডুমুরিয়া খামার বাড়ী (পোল্ট্রী ফার্ম) মোসাঃ তামান্না বেগম,দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহার ইন্দুহাটী সংগীতা রায়, পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্র ঋণ সফল ব্যবহারে গোপিনাপুরের বাসার, পল্লী উন্নয়ন সফল উদ্যোক্তা কাওয়ালদিয়া দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও ব্যবহারে মোঃ আক্কাস ফকির, ভাবড়াশুর মহিলা দল কোয়েল ফার্ম কনা আক্তার, স্থানীয় খাদ্য প্রত্রুিয়াজাত করণ ও বাজারজাত করণ কেন্দুয়া মধ্যে পাড়া সাহিদা বেগম ও সর্বোচ্চ পুজি গঠনে কাজী আবু সামাকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। এতে ১নং সরকারী টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকাকে প্রথমস্থান,সরকারী নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রকৃতি মৌলিককে দ্বিতীয়স্থান ও সরকারী কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানাকে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/