October 29, 2026, 5:18 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মুকসুদপুর কলেজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাটের একাধিক গুদাম পুড়ে ছাই

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো: রাজু মিয়া

মুকসুদপুর কলেজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাটের একাধিক গুদাম পুড়ে ছাই

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো: রাজু মিয়া

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুকসুদপুর কলেজ রোডে অবস্থিত মুকসুদপুর ফায়ার স্টেশন থেকে মাত্র দুইশ গজ দূরে টিএনটি অফিসের সামনে থাকা কয়েকটি পাটের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ গুদামগুলোর ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের তৎপরতায় আগুন পাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়েনি।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে সুনিল সাহা, নির্মল সাহা ও ইকরাম মিয়ার মালিকানাধীন গুদামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, গুদামে সংরক্ষিত মালামাল পুড়ে গিয়ে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/